সৌদিতে ওষুধ নিয়ে যাওয়ার পথে বন্দী ঈদেল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

সৌদিতে ওষুধ নিয়ে যাওয়ার পথে বন্দী ঈদেল!



স্নেহা চক্রবর্তীঃ এদেশ থেকে সৌদিতে থাকা শ্বশুরের নার্ভের ওষুধ নিয়ে যাওয়ায়  বিপাকে জামাই  ইদেল সেখ ।  ওষুধ নেওয়ার অভিযোগে সেখান কার জেলে জেল বন্দী ঈদেল সেখ । এক মাত্র উপার্জন কারী ছেলের জেল বন্দীর  খবরে দিসেহারা পরিবার । নিম্ন পরিবার,  ছেলের মুক্তির দাবিতে আজ কয়েক মাস ধরে বিভিন্ন দফতরের চিঠি চাপাঠি করেও ছেলের কোন খোঁজ না পেয়ে সমস্যায় পরিবার ।
 বীরভূমের মল্লারপুর থানার ছোটতুড়ি গ্রামের বাসিন্দা ঈদেল সেখ । দুই সন্তান স্ত্রী ও  বাবা মাকে নিয়ে থাকতেন ঈদেল । কিন্তূ দেশে থেকে এই সামান্য আয়ে তাদের সংসার ভালো ভাবে চালানো সম্ভব নয় । সৌদিতে থাকা সম্পর্কিত শ্বশুরের ডাকে কয়েক বছর আগে বেশি আয়ের জন্য  সেখানে যায় । সেখানে যা আয় হয় তার থেকে প্রতি মাসে পরিবারে টাকা পাঠাত । কয়েক মাস পর কাজ করার পর নিজের বাড়ী ফিরেছিলো । ফেরার সময় তার সম্পর্কিত স্বশুর নার্ভের জন্য কয়েক মাসের  অষুধ  আনতে বলেছিলো । কারন সেখানে তার অষুধ পাওয়া যাচ্ছিল না । গত ২০১৬ সালে ডিসেম্বর মাসে সৌদি ফেরার সময় তার শ্বশুরের জন্য  কয়েক মাসের নাভের্র  অষুধ নিয়ে যায় ঈদেল ।

 তিনি দমদম আন্তর্জাতিক বিমান বন্দর থেকে যাওয়ার সময় সেই অষুধ নেওয়ার জন্য এক বারের জন্য তাকে আটকায় নি । কিন্তূ সৌদি বিমান বন্দর নামার সময় তার ব্যাগ চেক করে ভারতীয় ওই অষুধ সহ তাকে আটক করে সেই দেশের নিরাপত্তা রক্ষী । এই অষুধ নিয়ে বেশ কিছু দিন তদন্ত চলার পর তাকে বেআইনি ড্রাগ নেওয়ার অপরাধে সাত বছরের কারা দন্ড দেওয়ার কথা সেই দেশের বিচার ব্যবস্থায় । কয়েক মাস পর এই খবর তার পরিবারের কাছে পৌঁছালে তারা ভেঙ্গে পরে । যদিও শ্বশুরের কথা মতো কয়েক মাস পরে ছেড়ে দেবে বলে আশ্বাস দিয়েছিলো । কিন্তূ কয়েক মাস পর  ছেলে সেখান থেকে খবর দেয় অষুধ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে সেই  দেশের বিচারক সাত বছরের জেল দিয়েছে বলে জানায় । পরিবারের লোক তার ছেলের মুক্তির দাবিতে দেশের বিদেশ মন্ত্রী, সরাষ্ট্র দফতর , প্রধান মন্ত্রী থেকে বিভিন্ন দফতরের চিঠি পাঠিয়ে ছেলের  কনো খোঁজ দিতে পারেনি ।  প্রায় দেড় বছর ছেলের মুক্তির কোন খবর না পেয়ে আর্থিক সংকটের মুখে দাঁড়িয়েছে ওই পরিবার । তারা চায় রাষ্ট্রপতি,  প্রধানমন্ত্রী এমন কি মুখ্যমন্ত্রী তার ছেলে যাতে মুক্ত হয়ে বাড়ী ফিরতে পারে তার ব্যবস্থা করুক ।

No comments:

Post a Comment

Post Top Ad