নিজস্ব সংবাদদাতাঃ গত ২৮ ও ২৯ শে জুলাই মেচেদা মেচেদা লাইব্রেরী হলে অনুষ্ঠিত হল আর্টিষ্ট ফোরামের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান।এবছর ৪র্থ বর্ষে পদার্পন করলো।মূলতো মেচেদা এলাকার সাংস্কৃতিক জগতের মানুষদের নিয়েই এই মেচেদা আর্টিষ্ট ফোরাম।প্রতি বছর এলাকার দুজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে দেওয়া হয় সংবর্ধনা।
এবছর বাচিক শিল্পী দেবাশিষ চক্রবর্তী ও এলাকার বিশিষ্ট গায়ক ও সুরকার ঝন্টু মাইতিকে দেওয়া হয় সংবর্ধনা।এছাড়া এই অনুষ্ঠানে অসুস্থ শিল্পী তাপস খাঁড়াকে তার চিকিৎসার জন্য ১০ হসজার টাকা তুলে দেওয়া হয় এই ফোরামের তরফ থেকে।এই দুদিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় ১০০ শিল্পী অংশগ্রহন করেন। অনুষ্ঠানে উপস্থাপিত হয় নাচ,গান,আবৃত্তি,স্যাক্সোফোন,গীটার সহ আরো নানাবিধ মনোরঞ্জন মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান।

No comments:
Post a Comment