কাজ থেকে বাড়ি ফেরার পথে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। রবিবার গভীর
রাতে ঘটনাটি ঘটেছে পান্ডুয়া থানার অন্তর্গত সরাই ভেজনপুর এলাকায়। আক্রান্ত ওই যুবকের নাম রাম সরকার। সে ওই এলাকারই বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাম স্থানীয় একটি লজে সাফাইকর্মী হিসাবে
কাজ করে। ঘটনার দিন ওই লজে অনুষ্ঠান থাকায় একটু বেশী রাতে তার ছুটি হয়। বাড়ি
ফেরার পথে পিছন দিক থেকে দুষ্কৃতীরা তাকে অ্যাসিড বাল্ব ছোঁড়ে বলে অভিযোগ। এই
ঘটনায় গুরুত্বর আক্রান্ত হয় ওই যুবক। এরপর স্থানীয়রা তাঁকে পান্ডুয়া গ্রামীণ
হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি
হলে তাঁকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে
স্থানান্তর করা হয়। তবে কে বা কারা তার উপর অ্যাসিড হামলা করেছে। সেটা
নিয়ে ধন্দে রয়েছে ওই এলাকার মানুষজন। তবে গোটা ঘটনাটি নিয়ে
তদন্তে নেমেছে পান্ডুয়া থানার পুলিশ।

No comments:
Post a Comment