নিজস্ব প্রতিনিধি : মাদক সহ গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার বানীপুর হোমের মাঠ এলাকায়।
উল্লেখ্য, গোপন সুত্রে খবর পেয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবরা থানার পুলিশ বানীপুর হোমের মাঠ এলাকা থেকে এক মাদক পাচারকারিকে গ্রেফতার করে ।পাচারকারির নাম প্রদীপ নস্কর।বাড়ি ডানকুনি। ধৃত প্রদীপের কাছ থেকে ৬ লিটার তরল মাদক উদ্ধার হয়েছে।সোমবার ধৃত প্রদীপকে ৭ দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়েছে l

No comments:
Post a Comment