বিস্ফোরক সহ গ্রেফতার এক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

বিস্ফোরক সহ গ্রেফতার এক!




জিলেটিন স্টিক ও ডিটেনেটর বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহম্মদ বাজার এলাকায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৯৩জিলেটিন স্টিক , ৩০০ডিটেনেটর উদ্ধার হয়েছে ।এই ঘটনায় এক জন কে গ্রেফতার করেছে মহম্মদ বাজার থানার পুলিশ ।ধৃতের নাম বারিক মোবিন ।রামপুরগ্রাম থেকে বুধবার রাতে মজুত থাকা বিস্ফোরন উদ্ধার করা হয় ।

প্রাথমিকভাবে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, পাথর খাদান এলাকায় বিস্ফোরণের জন্য ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। পাথর খাদান এলাকা ছাড়াও বিভিন্ন নাশকতামূলক কাজেও এই ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকে। তাই বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলায় ডিটোনেটর, জিলেটিন স্টিকের মত বিস্ফোরকের কারবারে বাড়তি নজর থাকে পুলিশের।

No comments:

Post a Comment

Post Top Ad