চিকিৎসকের গাফিলতি: মৃত সন্তান! ধুন্ধুমার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

চিকিৎসকের গাফিলতি: মৃত সন্তান! ধুন্ধুমার



 অর্ক রায়, মালদা : চিকিৎসকের গাফিলতিতে প্রসুতির মৃত সম্তান প্রসব করার অভিযোগ তুলে হাসপাতেল বিক্ষোভ দেখাল পরিবার ও স্থানীয়রা। ঘটনায় বৃহস্পতিবার দুপুর থেকে তীব্র চাঞ্চল্য ছড়াল মালদহ জেলার কালিয়াচক থানার সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পরে কালিয়াচক থানার পুলিশ গিয়ে পরিবারের লোকেদের আশ্বাস দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

হাসপাতাল ও পরিবার সুত্রে জানা গিয়েছে ওই প্রসুতির নাম সোমা খাতুন। স্বামী আশিব শেখ। বাড়ী মালদহ জেলার কালিয়াচক থানার গয়েশবাড়ী পঞ্চায়েতের বাখরপুর গ্রামে। পরিবার সুত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ ওই প্রসুতির প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা তাকে স্থানীয় সুজাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। পরিবারের লোকেদের অভিযোগ ভর্তির পর থেকে ওই প্রসুতি যন্ত্রণায় ছটপট করতে থাকলেও চিকিৎসক তাকে ঠিক মত পরীক্ষা নিরিক্ষা করেননি বলে অভিযোগ। বারবার পরিবারের লোকেরা বলেও চিকিৎসক কর্ণপাত করেননি   বলে অভিযোগ। পরিবারের লোকেদের অভিযোগ, প্রায় বিনা চিকিৎসায় দুপুর বারোটা নাগাদ মৃত সন্তানের জন্ম দেয় প্রসূতি। এর পরেই বিক্ষোভে সামিল হন পরিবারের লোকেরা। হাসপাতালের বর্হিবিভাগ থেকে জরুরি বিভাগে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে সদ্যজাত শিশুর আক্সিজেন পরিষেবার ব্যবস্থা নেয়। যার ফলে ঠিক মত চিকিৎসা হয়নি ওই সদ্যজাতের। তবে পরিবারের লোকেদের দাবী মালদা মেডিক্যাল বা অন্য কোথাও রেফার করলে বেঁচে যেত ওই সদ্যজাত। তবে কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় ক্ষুদ্ধ জনতা। 

No comments:

Post a Comment

Post Top Ad