লোন পাইয়ে দেওয়ার নাম করে জালিয়াতি।ঘটনাটি ঘটেছে হাবরা শ্রীনগর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু পাল নামে হাবরা শ্রীনগর এলাকার বাসিন্দা কে ফোন করে টাটা ক্যাপিটাল ফিনান্স কোম্পানির নাম করে পার্সোনাল লোনের কথা বলে এবং তাদের সাথে বাড়িতে এসে যোগাযোগ করে। তারা প্রসেসিং ফিস হিসেবে ১৪৯ টাকা চেক লিখিয়ে নিয়ে যায়।পরবর্তী সময়ে মিঠু দেবী দেখেন তার ফোনে এসএমএস আসে ওই চেক থেকে ৩৫০০০ টাকা তুলে নেওয়া হয়েছে l তারপর দম্পতি প্রথমে ব্যাংক ও পরে হাবরা থানার দ্বারস্থ হন এবং লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগের ভিত্তিতে হাবরা থানার পুলিশ তদন্তে নামে এবং সুদেষ্না সেনগুপ্ত নামে মছলন্দপুর স্টেশন থেকে একজনকে গ্রেপ্তার করে। ঐ মহিলার বাড়ি কলকাতার গরফা থানা এলাকায়।শনিবার তাকে বারাসত আদালতে হাজির করানো হবে।

No comments:
Post a Comment