স্থানীয় বেকার যুবক -যুবতীদের চাকরীর দাবিতে জেলা হাসপাতালে বিক্ষোভ ৷ শনিবার সকালে স্থানীয় আসানসোল গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে মাধব রায় দাবি করেন জেলার মানুষের সুবিধার্তে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলতে তারা এলাকার খেলার মাঠ বিসর্জন দিয়ে জমি দান করলেও আজ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়দের চাকরীর দাবিটি উপেক্ষা করেছে ৷বদলে বাঁকুড়া পুরুলিয়া মেদনীপুর বর্ধমান কাটোয়া রায়না থেকে প্রয়োজন অনুসারে লোক নিয়োগ হচ্ছে ৷ এরই প্রতিবাদে তারা শামিল হয়েছে ৷তাদের দাবি,যোগ্যতার ভিত্তিতে স্থানীয়দের চাকরী দিতে হবে ৷ এ বিষয়ে শনিবার স্থানীয়দের পক্ষ থেকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মন্ত্রী মলয় ঘটকের হাতে এক স্মারকলিপি তুলে দেওয়া হয় ৷মন্ত্রী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন ৷

No comments:
Post a Comment