বিহারে গাঁজা পাচার! ধৃত ৩ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

বিহারে গাঁজা পাচার! ধৃত ৩



নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বিহারে গাজা পাচারের আগেই শিলিগুড়ি থেকে গ্রেফতার তিন যুবক। শনিবার ভোর রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই তিন যুবককে গ্রেফতার করে। প্রধান নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতরা হল, বিহারের মাতাহারের বাসিন্দা শক্তি কুমার সিং, লালজি যাদব ও রায়গঞ্জের উত্তর রূপাহারের বাসিন্দা পবিত্র সরকার । কোচবিহার থেকে বাসে করে শিলিগুড়ি জংশনে আসে এই তিন যুবক। সেই সময়ই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তেনজিং নোরগে বাস টার্মিনাস সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। তল্লাশি চালালে দুটি ব্যাগের থেকে উদ্ধার হয় প্রায় ১৯ কেজি গাঁজা । কোচবিহারের নিশিগঞ্জের থেকে এই  গাঁজা বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশ ধৃতদের জেরা করে জানতে পেরেছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৫০ হাজার কিছু বেশি।

No comments:

Post a Comment

Post Top Ad