জুহির বাবা কি মেয়েকে বিয়ে দেননি সলমনের সঙ্গে? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

জুহির বাবা কি মেয়েকে বিয়ে দেননি সলমনের সঙ্গে?

বিভিন্ন কারণেই সব সময় খবরের শিরোনামে থাকেন বলিউডের ভাইজান সালমান খান। বিভিন্ন সময় বিভিন্ন মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই বলি সুপারস্টার। সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বর্যা, সালমানের সঙ্গে বারবার নাম জড়িয়েছে বিভিন্ন অভিনেত্রীর। আর কিছু বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং লুলিয়া ভান্টুরের সঙ্গে সাল্লু মিঞার প্রেমের খবরে মুখোরিত ছিল পেজ থ্রির পাতা।

এ সম্পর্কে ওই সাক্ষাৎকারে সালমান বলেন, জুহি ভীষণ মিষ্টি মেয়ে। আমি তার বাবাকে জিজ্ঞেস করি যে তিনি জুহির সঙ্গে যদি আমার বিয়ে দেন। তিনি স্পষ্ট ‘না’ বলে দেন।তবে জানেন কি একটা সময় বলিউডের এক বিখ্যাত নায়িকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু সেই খবর কিন্তু তেমনভাবে শোনা যায়নি। ভাবছেন কে তিনি? সেই নায়িকা হলেন জুহি চাওলা। আকাশ থেকে পড়লেন নিশ্চই। হ্যাঁ আকাশ থেকে পড়ারই কথা। সালমানের পুরনো এক সাক্ষাৎকারে এই তথ্য নিজেই জানিয়েছিলেন সালমান। তবে বিয়েটা শেষ পর্যন্ত হয়নি কেন?
ব্যস সেখানেই সমস্ত কিছু শেষ হয়ে যায়। এমনকী কোনও ছবিতে তাদের দু’জনকে নায়ক-নায়িকা হিসেবে দেখা যায়নি। শুধুমাত্র ‘দিওয়ানা মস্তানা’ ছবিতে একটি দৃশ্যে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল এবং কাকতালীয়ভাবে সেটা ছিল একটি বিয়েরই দৃশ্য।
পরবর্তী সময়ে সালমানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তারা একসঙ্গে ছবিতে অভিনয় করেননি কেন? এ প্রসঙ্গে অভিনেতার উত্তর ছিল, জুহি কোনও দিনই আমার সঙ্গে অভিনয় করতে চাননি।
পরবর্তীকালে করণ জোহরের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ জুহি জানিয়েছিলেন যে সালমান ও তাকে নিয়ে বেশ কিছু গুঞ্জন ওঠে। বলা হয়, জুহি নাকি সালমানের সঙ্গে অভিনয় করতে চান না। তবে সে কথা মিথ্যা বলে দাবি করেন জুহি।

No comments:

Post a Comment

Post Top Ad