এনজেপি থানা এলাকার গোরা মোড়ে একটি চায়ের গোডাউন তৈরীর কাজ চলছে।সেই গোডাউন এর মালিকের কাছে অর্থ চাওয়ার অভিযোগে আটক এলাকার ৩ জন। সূত্রে খবর তিনজনই একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত।ঘটনায় আটক হয়েছেন প্রসেনজিৎ রায়, স্বাগীন রায় ও গৌতম দাস ।গোডাউন এর মালিক এনজেপি থানায় অভিযোগ করেন তার কাছে এলাকার কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থ দাবি করছে সেই অভিযোগের ভিত্তিতেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানা তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। কিছুদিন আগেই শিলিগুড়ির উত্তরকন্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন কোনওরকম তোলাবাজি মাফিয়া রাজ বরদাস্ত করবে না রাজ্য সরকার ।আর তারপর থেকেই নড়েচড়ে বসেছে পুলিশ। যে কোন রকম অভিযোগ আসলেই রাজনৈতিক রঙ না দেখে কাজ করা শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

No comments:
Post a Comment