তরমুজ কুপিয়ে আসামি! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

তরমুজ কুপিয়ে আসামি!



সম্প্রতি তরমুজে আক্রমণাত্মক ভঙ্গিতে ছুরি চালানোয় যুক্তরাষ্ট্রের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির পুলিশ। যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে এই  ঘটনা ঘটে।
কানেকটিকাট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত কারমিন কারভেলিনো একটি তরমুজে এলোপাথাড়ি ছুরি চালায়। এরপর একজন নারীর দৃষ্টি আকর্ষণ করার জন্য নিজের রান্না ঘরে রেখে আসেন। ওই নারী তরমুজের এই ঘটনাকে হুমকি প্রদর্শন হিসেবে মনে করে বিষয়টি পুলিশকে জানান।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারভেলিনোকে দোষী সাব্যস্ত করে। তার বিরুদ্ধে পুলিশের অভিযোগ পত্রে লেখা হয়েছে, 'ওই নারীর ওপর হওয়া রাগ প্রকাশ করতেই সে তরমুজের ওপর এলোপাথাড়ি ছুরি চালায়।'
পুলিশের পক্ষ থেকে তরমুজে ছুরি চালানোর ঘটনাকে পরোক্ষ আক্রমণাত্মক আচরণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad