নায়িকার বয়ফ্রেন্ড চাই। সোশ্যাল মিডিয়ায় এমন কথাই যেন ‘ঘুরিয়ে’ বলতে চাইলেন টালিউড নায়িকা ঋত্বিকা সেন।তার কথা নিশ্চয়ই আলাদা করে মনে করিয়ে দেওয়ার দরকার নেই। কারণ পুঁচকিবেলা থেকেই তার মুখ টেলিভিশন দুনিয়ায় পরিচিত।
বন্ধুদের সঙ্গে হুল্লোড় হোক বা পার্টি, সেলফি হোক বা নতুন ছবির আপডেট, সবটাই শেয়ার করেন নিজের ফ্যানদের সঙ্গে।এরপর বড় পর্দাতেও এখন যথেষ্ট নিয়মিত ঋত্বিকা। ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘বরবাদ’, ‘রাজা রানি রাজি’-র পাশাপাশি অপর্ণা সেনের ‘আরশিনগর’-এর মতো ছবিও রয়েছে তার ঝুলিতে। নিয়মিত তিনি সোশ্যাল মিডিয়ার দেওয়ালেও।
আর এবার ফ্যানদের বললেন একেবারে নিজের মনের কথা। প্রিয়তম মানুষটিকে এবার ঋত্বিকার চাই। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সে কথাই যেন বলতে চাইলেন।
বিষয়টা ঠিক কী? তাহলে একটু খোলসা করা যাক। সম্প্রতি মিউজিক্যালি ভিডিও থেকে একটি মজার ভিডিও তৈরি করেছেন ‘বরবাদ’-এর নায়িকা। সেখানেই তিনি বাবাকে প্রমিস করছেন। বাবা যা যা বলছেন ঠিক সেই কথাগুলিই বলতে শোনা যাচ্ছে ঋত্বিকাকে।
কিন্তু বাবা যখন বয়ফ্রেন্ড না রাখার প্রমিজ করতে বললেন, তখন কিন্তু তাতে মোটেও রাজি হলেন না নায়িকা। বরং তীব্র স্বরে এর প্রতিবাদ করেন তিনি।

No comments:
Post a Comment