ভয়াবহ দুর্ঘটনার কবলে বিয়ে বাড়ির গাড়ি - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

ভয়াবহ দুর্ঘটনার কবলে বিয়ে বাড়ির গাড়ি


আসানসোলঃ দুর্ঘটনা কবলে বিয়ে বাড়ির গাড়ি।জানা যায়,বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ছয় ব্যক্তি ৷ঘটনাটি কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত দিশা সংলগ্ন এলাকায় ঘটে ৷ রবিবার গভীর রাতে ঝাড়খণ্ডের নির্সা অঞ্চল থেকে ছয় জনের দল বিয়েবাড়ি থেকে পাণ্ডবেশ্বরের দিকে ফিরছিল একটি চার চাকায় ৷সেই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রেলারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ওই চার চাকাটি ৷ চার চাকার আরোহী পাঁচ জনই কম বেশি আহত হয় ৷তবে চারজনের আঘাত গুরুতর হওয়ায় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৷ তবে দুর্ঘটনায় জড়িত ট্রেকারটিকে আটক করা যায়নি ৷

No comments:

Post a Comment

Post Top Ad