ভুয়ো ফোনে উধাও লক্ষ টাকা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 9 July 2018

ভুয়ো ফোনে উধাও লক্ষ টাকা!



চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থানার দিগ্লাবাড় গ্রামে দিন মজুর রামপদ জানা পেশায় দিন মজুর খুকুরদহ গ্রামে স্টেট ব্যাঙ্ক শাখার অ্যাকাউন্ট আছে। গত তিন  জুলাই এক ফোন নং থেকে স্টেট ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন আসে আর বলা হয় যে জিএসটি থেকে অনেক টাকা কেটে নেবে। এখুনি এটিএমের নং দিলে তাহলে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করলে আর জিএসটি টাকা কাটবে না। তাই  রামপদ বাবু এটিএম নং টি বলে দেন। এর পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দফায় দফায়  এক লক্ষ টাকা দু দিনে দফায় দফায় তুলে নিয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে টাকা হাতিয়ে নিয়েছে। সর্বশান্ত ওই দিন মজুর। পাশকুড়া থানায় অভিযোগ করতে গেলে পাশকুড়া থানার পুলিশ ঘুরিয়ে দিয়েছে। বাধ্য হয়ে দিন মজুর লালবাজার অভিযোগ জানিয়েছে। 

No comments:

Post a Comment

Post Top Ad