বিজেপি কর্মীদের উপর হামলা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

বিজেপি কর্মীদের উপর হামলা!


চাঁদনী, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পশ্চিমবাড় গ্রামে শনিবার সন্ধ্যার আগে কলে জল নেওয়াকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের উপরে হামলা। আহত দুই বিজেপি কর্মী তার মধ্যে একজন মহিলা বিজেপি কর্মী পূর্ণিমা জানাকে প্রথমে ভগবানপুর ব্লক হাসপাতাল ও পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ এই গ্রামে বিজেপি পঞ্চায়েতে জয়ী হয়েছে। তার পর থেকে ওই গ্রামে প্রায় হামলা চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত গুন্ডারা। শনিবার তৃণমূল নেতা পিন্টু প্রধানের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে সঙ্গে সিভিক ভোলেন্টিয়ার রাজীব হাজরা ও মারধর করে বলে অভিযোগ উঠেছে। ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করেছে। তবে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad