সন্দেহের বশে স্ত্রীকে কোপ স্বামীর! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 July 2018

সন্দেহের বশে স্ত্রীকে কোপ স্বামীর!


স্বামী সন্দেহের বশে শনিবার রাতে বাড়িতে ঘুমন্ত স্ত্রীকে হেসোয়ার কোপ মারল গুনধর স্বামী। ঘটনাটি ঘটেছে হলদিয়ার সুতাহাটা থানা এলাকায় গোপালপুর গ্রামে।শনিবার রাত দশটা নাগাদ বাড়ি ফিরে কি কি রান্না হয়েছে তা শুয়ে থাকা নিপুদেবীর কাছে জানতে চায় বিশ্বনাথ। পছন্দের খাবার হয়নি দেখেই ক্ষেপে ওঠে সে। এরপর আচমকাই সামনে পড়ে থাকা কাটারি দিয়ে হামলা করে নিজের স্ত্রী'র ওপর। কাটারীর কোপে নিপুদেবীর ডান হাতটি প্রায় কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ক্ষত বিক্ষত হয় তাঁর বাম হাতের আঙুলগুলিও। রাতে প্রতিবেশীরা চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে। রক্তাক্ত অবস্থায় হাত পা ছিন্ন বিছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে , হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে কলিকাতায় স্থানান্তরিত করা হয়।স্বামী পলাতক।
স্ত্রী নিপু রানী দাস, বয়স 45,  তিন কন্যার জননী।সব কন্যাই বিবাহিত। বর্তমানে নিপু রানী ও স্বামী বিশ্বনাথ দাস থাকতেন। বহুবার আগে স্ত্রীকে সন্দেহের বসে মারধর করে স্বামী। সুতাহাটা থানায় বহুবার অভিযোগ হয়েছে। সব জামাইরা সামঝতা করে দেয় শশুরকে। জামাইরা ভুল বুঝতে বারন করে শশুরকে।
কিছুদিন পরে আবার শশুরের  পাশবিক অত্যাচার দেখে স্তম্ভিত জামাইরা। সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করেছে।

No comments:

Post a Comment

Post Top Ad