আক্রান্ত তৃণমূল! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

আক্রান্ত তৃণমূল!


জয়ন্ত সাহা, আসানসোলঃ পোস্টার লাগানো নিয়ে ঝামেলা। এই ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার বালানপুর গ্রাম মোড়ে ,আক্রান্তরা জানিয়েছেন একুশে জুলাই  নিয়ে বালানপুর  মোড়ে পোস্টারের কাজ চলছিল। এরই মধ্যে হঠাৎ করে পেছন থেকে তিন করি বাউরি, সমর বাউরি, প্রশান্ত বাউরি নামে সিপিএমের কিছু কর্মী তৃণমূলের কর্মীর ওপর হঠাৎ লাঠি সোটা নিয়ে হামলা করে। এতে তৃণমূলের বাবন সিংহ, তুষার সিংহ ,অর্জুন বাউরি নামক তৃণমূল কর্মী গুরুতর আহত হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। আহতদের প্রথমে আখলপুর হেল্থ সেন্টারের  প্রাথমিক চিকিসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ জানানো হয়। জামুড়িয়া ব্লক ওয়ান সভাপতি সাধন রায় জানান সিপিএমের পায়ের নিচের মাটি সরে যাওয়ায় তারাই এই কার্যকলাপ করছে ,অপর দিকে জামুড়িয়ার অজয় জোনাল কমিটির মনোজ দত্ত বলেন, টিএমসির নিজেদের দুই গোষ্ঠীই বালানপুরে  ঝামেলা করেছে। তিনি আরও জানান, পুরোটাই বালানপুরে এক বিশাল টাকার অঙ্কের জন্য এই ঝামেলা, মারপিট বলে দাবি করে। পুলিশ খতিয়ে দেখছে। 

No comments:

Post a Comment

Post Top Ad