‘তুমি চলে যাবে কে ভেবেছিল ক্রিস?’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 13 July 2018

‘তুমি চলে যাবে কে ভেবেছিল ক্রিস?’

দীর্ঘ ৯ বছর পর অবশেষে রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারের ইতি টানলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১০ জুলাই ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ থেকে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসে পাড়ি জমান এ পর্তুগিজ তারকা। তবে স্পেন ছেড়ে যাওয়ার আগে রেখে যাচ্ছেন অবিস্মরণীয় কিছু স্মৃতি।

এর আগে অনেকবার দল ছাড়ার গুজব উঠলেও প্রতিবারই শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থেকে গিয়েছেন রোনালদো; কিন্তু এবারে সত্যি সত্যিই সব রিয়াল ভক্তকে কাঁদিয়ে পাড়ি জমিয়েছেন জুভেন্টাসে। এসেছিলেন অনেক কিছু প্রমাণের প্রত্যয় নিয়ে, কিংবদন্তি হতে। আর বিদায় নিলেন ইতিহাস রচনা করে, রাজার মতো। বিদায়ী রোনালোকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করলেন ৯ বছর এক সঙ্গে কাটানো তার রিয়াল সতীর্থ মার্সেলো।এ ৯ বছরে কি জেতেননি তিনি রিয়াল মাদ্রিদের হয়ে! ভেঙে গিয়েছেন একের পর এক ব্যক্তিগত রেকর্ড। এ ৯ বছরেই সাদা জার্সি গায়ে ৪৩৮ ম্যাচে ৪৫০টি গোল করে হয়েছেন ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। হয়েছেন ক্লাবটির সর্বকালের সেরাদের একজন। রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন ২টি লা লিগা, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি কোপা দেল রে, ২টি স্প্যানিশ সুপারকাপ, ৩টি উয়েফা সুপার কাপ এবং ৩টি ক্লাব বিশ্বকাপ। রিয়ালে এসে ব্যক্তিগত পুরস্কার হিসেবে জিতেছেন ৪টি ব্যালন ডিঅ’র (মোট ৫টি), ২ বার ফিফা দ্য বেস্ট, ৩ বার উয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এবং তিনবার গোল্ডেন বুট।


বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে রোনালদোকে নিয়ে একটি পোস্ট করেন ব্রাজিল তারকা মার্সেলো।
মার্সেলো তার পোস্টে লিখেন, তুমি চলে যাবে কে ভেবেছিল ক্রিস? তোমাকে বিদায় জানাচ্ছি কিন্তু বিশ্বাস করো, কখনও ভাবিনি এমন একটা দিন আমার জীবনে আসবে। যদিও জীবনে কোনও কিছুই চিরস্থায়ী নয়। আশা করি নতুন অভিযানে তোমার জীবন এবং পরিবার সুখী হবে।
রোনালদোর সঙ্গে নিজের দশটি বছর কাটানোর অভিজ্ঞতা নিয়ে এই রিয়াল তারকা আরও লিখেন, প্রায় দশ বছর আমরা একসঙ্গে ছিলাম। দশ বছরের ভালবাসা। ভালো ফুটবল। অনেক জয়, সঙ্গে হারও এবং অনেকখানি মধুর সময় আজ ইতিহাস হয়ে গেল। তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তোমার মতো ফুটবলে বুঁদ হয়ে থাকা মানুষকে দেখাটা বড় অদ্ভুত অভিজ্ঞতা।
ফুটবল নিয়ে ক্রিস্তিয়ানোর রোনালদোর অভিজ্ঞতা নিয়ে মার্সেলো লিখেন, সবসময় খেলার আগে তুমি বলে দিতে ম্যাচের ফল কী হবে। সেটা মিলেও যেত। আর ফাইনালের (চ্যাম্পিয়ন্স লিগ) আগে তুমিই আমাদের শান্ত করেছিলে। এমন কত কী যে হারিয়ে গেল জীবন থেকে! আপনার সঙ্গে খেলতে পেরে আমি গর্বিত। অবসরের পরে বার-এ বসে বিয়ার পান করতে করতে আমি এ সব গল্পই সবাইকে বলবো আর আমাদের ছবি দেখাবো। ইতি আমরা আবার এক সঙ্গে।
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়ালে নাম লিখিয়েছিলেন রোনালদো। নতুন মৌসুম থেকে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস সি আর সেভেনের নতুন ঠিকানা।

No comments:

Post a Comment

Post Top Ad