পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

পুলিশের উদ্যোগে সচেতনতা শিবির



নিজস্ব  সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে নন্দকুমার থানার ব্যবস্থাপনায় মঙ্গলবার   স্থানীয় পরমহংসপুর বরকতিয়া হাইমাদ্রাসা স্কুলের পড়ুয়াদের নিয়ে একটি সচেতনতা  শিবিরে আয়োজন করা হয়। শিবিরে স্কুলের পড়ুয়া, শিক্ষক- শিক্ষিকাদের পাশাপাশি  উপস্থিত ছিলেন স্থানিয় বিধায়ক সুকুমার দে, নন্দকুমার থানার ও সি অমিয় ঘোষ,  এসডিপিও সুরজিত মন্ডল, সি আই তীর্থ ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গেরা। এদিন শিবিরে বাল্যবিবাহ, শিশুপাচার, সেফ ড্রাইভ সেভ লাইফ সমন্ধে পড়ুয়াদের নানাবিধ বিষয়ে আলোকপাত  করা হয়। বাল্যবিবাহ  করলে কি কি সমস্যা হয়। শিশুপাচার বন্ধ করতে কি কি করণীয়, সেফ ড্রাইভ  সেভ লাইফে কতটা গুরুত্ব  রয়েছে তা শিবিরে বিধায়ক থেকে পুলিশ আধিকারিকরা তুলে ধরেন।

নন্দকুমার থানার ওসি অমিয় ঘোষ জানান, সমাজ সচেতন করার করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে এলাকার স্কুল পড়ুয়াদের সচেতন করার জন্য এই ধরনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। পরবর্তী সময়ে এলাকার অন্যান্য স্কুলের পড়ুয়াদের নিয়েও এই ধরনের শিবিরের ব্যবস্থা করা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad