পানীয় জলের সংকট! ক্ষুব্ধ ছাত্রীরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

পানীয় জলের সংকট! ক্ষুব্ধ ছাত্রীরা



দীর্ঘ একমাস ধরে বেহাল স্কুলের পানীয় জলের কল,ঘটনায় স্কুলের মেনগেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ ছাত্রীরা।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত হরিণভাষা নিবেদিতা বালিকা শিক্ষানিকেতনে।

সূত্রের খবর,দীর্ঘ প্রায় এক মাস ধরেই উক্ত হরিণভাষা নিবেদিতা বালিকা শিক্ষা নিকেতনের একটি সাবমারসিবল ও একটি পানীয় জলের কল বেহাল অবস্থায় পড়ে রয়েছে ঘটনা প্রধান শিক্ষককে জানালেও কোনো সুরাহা মেলেনি ঘটনায় ক্ষুব্ধ ছাত্রীরা মঙ্গলবার দুপুর থেকে স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে দীর্ঘ প্রায় তিন থেকে চার ঘণ্টা চলছে এই বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভের জেরে ছুটে এসে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষাস্তরের লোকজনেরা কিছুক্ষণ পরেই আসে ওই স্কুলের প্রধান শিক্ষিকা মাননীয়া নিবেদিতা ভঞ্জ এই বিষয়ে তিনি কোনো মুখ খুলতে চাননি। বিক্ষোভের জেরে পঠন পাঠান বন্ধ হয়ে যায়। হোস্টেল থাকা ছাত্রী দের অভিযোগ যে নিম্ন মানের খাওয়ার দেওয়া হয় এখানে। ডাস্টবিন নেই ।

No comments:

Post a Comment

Post Top Ad