একনজরে বিজেপি রাজ্য সভাপতির মুখে দলের কর্মসূচি, প্লানিং - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 23 July 2018

একনজরে বিজেপি রাজ্য সভাপতির মুখে দলের কর্মসূচি, প্লানিং



জয়ন্ত সাহা, আসানসোলঃ বিজেপি গোটা কর্মসূচি, ফলাফল, প্লানিং সব এক ক্লিকেই জেনে নিন। সোমবার আসানসোলে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সাংবাদিক বৈঠকে খোলাসা করে বলেন, বিজেপির প্লান, ফলাফল, আসন্ন ভোট নিয়ে খুঁটিনাটি।

প্রসঙ্গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির পক্ষ থেকে রাজ্য স্তরের  দুদিন ব্যাপি দলের সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়  আসানসোলে ৷ সোমবার এই বৈঠকে উপস্থিত ছিলেন  বিজেপির কেন্দ্রীয় কমিটির শিব প্রকাশ , সুরেশ পুজারী , কৈলাশ বিজয়বর্গী সহ রাহুল সিনহা , দিলীপ ঘোষ , মুকুল রায় ও অন্যান্য আরো অনেকে ৷ এদিনের বৈঠক সম্পর্কে দিলীপ ঘোষ জানান , মূলত সাংগঠনিক বৈঠক ৷ তবে তৃণমূলকে কটাক্ষ করে বলেন , ৪২  এ ৪২ পেলেও দিদির প্রধানমন্ত্রী হওয়া হবেনা ৷ আস্থা ভোটের ফলাফলই তা নির্দেশ করছে ৷দিল্লীর ক্ষমতা দখলের তৃণমূল দিবা স্বপ্ন দেখছে ৷ আগামী নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী  মোতায়েন থাকবে ৷ মানুষ নিজের ভোটাধিকার নিজেই প্রয়োগ করবে ৷ ভোট লুঠের সম্ভাবনা থাকবে না ৷ পাশাপাশি মুকুল রায় বলেন , দলের আভ্যন্তরিন সাংগঠনিক বৈঠকে আমরা সবাই জড়ো হয়েছি ৷তৃণমুল সরকারের উপর আস্থা চলে যাচ্ছে    দিলীপ ঘোষ।

বিজেপির সাংঘটনিক বৈঠকে যোগদান করতে এসে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বর্তমান তৃণমূল সরকারের সমালোচনা করতে গিয়ে জানান সরকারের উপর জনগণের আস্থা চলে যাচ্ছে,চিকিৎসকরা আন্দোলন করছেন এবং চাকরী ছেড়ে দিচ্ছেন,সরকারী হাসপাতালে কমদামে ঔষুধ পাওয়া যাচ্ছে না,থানাতে অফিসার নাই সিভিক পুলিশ দিয়ে কাজ চালানো হচ্ছে,শিক্ষাক্ষেত্রে একই অবস্থা।চারিদিকে অনশন,ঘেরাও, হরতাল হচ্ছে এতেই বোঝা যাচ্ছে সরকারের অবস্থা।২১ শে জুলাই বলা হয়েছিল বিজেপি থেকে প্রচুর লোক দলে যোগ দেবেন কিন্তু তিনি এক জনেরও নাম বলতে পারেন নি।অন্যদিকে বিজেপির প্রায় প্রত্যেক সভাতে বিভিন্ন দল থেকে নেতার সাথে সমর্থকরাও যোগ দিচ্ছেন।

সাংঘটনিক সংক্রান্ত ব্যাপারে তিনি জানান,আগামী অক্টোবর মাস পর্যন্ত্য নতুন এবং পুরানো কর্মীদের প্রশিক্ষন কী ভাবে দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হবে।বিভিন্ন জায়গায় কর্মীদের মনোবল বাড়াবার জন্য সভা করতে হবে, নতুন সদস্য সংগ্রহ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হবে।

No comments:

Post a Comment

Post Top Ad