স্নেহা চক্রবর্তী, বীরভূম: স্বামীর মদ্য পানের প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত বধূ । ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বীরভূমের মল্লারপুর গৌর বাজার এলাকায়।
নির্যাতিতা ওই বধূর অভিযোগ ,স্বামী পেশায় গাড়ি চালক । মদ্যপান করে বাড়ী ফিরতো । সংসারে কিছু দিত না । নিজে কাজ করে দুটো বাচ্চা নিতে সংসার চালাতে হয় । স্বামীকে বললে মারধর করতো । কয়েকদিন ধরে ওই বধূ অসুস্থ । ডাক্তার দেখাবার কথা বলতেই আমাকে বাপের বাড়ী যাওয়ার কথা বলতো । ওই দিন মদ খেয়ে বাড়ী ফেরায় আমি প্রতিবাদ করলে স্বামীর পাশাপাশি ভাসুর কাচি দিয়ে চুল কেটে দেয় । ওই দিন রাতে মল্লারপুর থানায় ভাসুরের বিরুদ্ধে অভিযোগ করে । যেহেতু ভাসুর মল্লারপুর থানার সিভিক ভলেনটিয়ার তাই কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ । পুলিশের অসযোগীতার অভিযোগ তুলে এস পিকে লিখিত অভিযোগ জানালো ওই বধূ ।

No comments:
Post a Comment