আসানসোল:স্কুলের কেয়ার টেকার তথা গেট কিপারের হাতে অশালীন আচরণের শিকার চতুর্থ শ্রেণির ছাত্র ৷ঘটনাটি ঘটেছে সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত শিশু নিকেতন স্কুলে ৷
উল্লেখ্য, রবিন পাল নামের এক ব্যক্তির ১০ বছরের ছেলে ওই স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ৷ তার সাথে প্রতিদিন স্কুলের গেট কিপার শিবু হাঁড়ি চুতুর্থ থেকে ৫ম পিরিওডের মাঝে আড়ালে ডেকে নিয়ে গিয়ে পোশাক খুলিয়ে অশালীন আচরণ করতো বলে অভিযোগ ৷ এমনকি বাড়িতে বা অভিভাবকদের বিষয়টি জানালে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় ৷ ঘটনাটি বিগত কয়েক মাস ধরে চলে ৷ ওই ছাত্র ছাড়াও আরো কিছু ছাত্র এই অশালীন আচরণের শিকার বলে জানা গেছে ৷ তবে শুক্রবার বিকেলে ছাত্রের কাছ থেকে অভিভাবক বিষয়টি জানার পরেই রূপনারায়ণপুর ফাঁড়িতে মৌখিক অভিযোগ জানান রবিন পাল ৷ শেষে শনিবার সকালে নির্যাতিত ছাত্রদের অভিভাবকেরা সমবেত ভাবে স্কুলে চড়াও হয়ে অভিযুক্ত শিবু হাঁড়ি ও স্কুলের প্রধান শিক্ষক শিব প্রসাদ পালকে ধরে পুলিশের হাতে তুলে দেয় ৷


No comments:
Post a Comment