মাঝরাতে সলমনকে কি এমন শেখালেন ফারাহ? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 28 July 2018

মাঝরাতে সলমনকে কি এমন শেখালেন ফারাহ?

বলিউড অভিনেতা সালমান খানের রিয়েলিটি শো ‌‘দস কা দম’ এ এসেছিলেন কোরিওগ্রাফার ফারাহ খান! আর সেখানেই ‘ভাইজান’ এর গোপন ঝুলি খুললেন। শেয়ার করলেন এমন সব গল্প, শুনলে হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে-

এখানেই শেষ নয়! ফারাহর ঝুলিতে ভাইজানের মজার গল্প রয়েছে ভুরি ভুরি। আজ ‘দাবাং’ স্টারের নাচের দিওয়ানা আট থেকে আশি। কিন্তু একটা সময় ছিল, যখন নিজের নাচ দেখে তিনি নিজেই ভয় পেতেন। ভয় পেয়েছিলেন ফারহাও।‘কোনও সিনেমার একটা শটে সলমনকে ডিগবাজি খেতে হবে! আমি মাঝারাতে, বিচের মাঝখানে দাঁড়িয়ে ওকে ডিগবাজি খাওয়া শিখিয়েছিলাম। তবে ভাল ছাত্র! এক ঘণ্টায় আয়ত্ত করে নিয়েছিল!’
জানান, সুরজ বরজাতিয়ার ছবির স্ক্রিন টেস্ট চলছে। সালমানকে ক্যামেরার সামনে নাচতে হবে। আমায় বলল কয়েকটা স্টেপ শিখিয়ে দিতে। আমি দিলাম। কিন্তু স্ক্রিন টেস্টেও এমন নেচেছিল যে আমি আর হাসি কন্ট্রোল করতে পারি না। এদিকে দেখছি, সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে। খুব এমব্যারেসিং একটা মুহূর্ত। আমার ওই অবস্থা দেখলে সলমনেরও খারাপ লাগতে পারে! এই ভেবে আমি স্ক্রিন টেস্ট শেষ হওয়ার আগেই পালিয়েছিলাম।

No comments:

Post a Comment

Post Top Ad