উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের কুনোর হাট যাওয়ার রাস্তা বেহাল শুধু তাই নয় কুনোর চার রাস্তার মোড় থেকে খটাসা পর্যন্ত রাস্তা বেহাল। বিগত কয়েকদিন আগে হাট ব্যবসায়ীরা এই রাস্তার দাবিতে পথ অবরোধ নেমে ছিলেন কিন্তু এখনো কোনো সুরাহা হয়নি। এখন দেখার বিষয় প্রশাসন কবে রাস্তা মেরামতের উদ্যোগ নিচ্ছে।
এলাকাবাসী প্রিয়ব্রত সরকার জানান ,"দীর্ঘদিন আগে আমরা আন্দোলন করেছিলাম এই রাস্তা মেরামতের দাবিতে কিন্তু আজ অবদি রাস্তা হচ্ছে না কেন এছাড়া আমাদের আরেকটা দাবি রয়েছে রাস্তার পাশাপাশি একটি জল নিকাশি ব্যবস্থা হলে ভালো হবে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। "পথ চলতি এক এম্বুলেন্সের ড্রাইভার অভিযোগ করে জানান রাস্তা এত খারাপ কি রুগী নিয়ে যেতে খুবই সমস্যা হচ্ছে এমনকি পেসেন্ট নিয়ে রাস্তায় যেতে খুব দেরি হয় মধ্যে কিছু অঘটন হয়ে যাবে বা খুবই সমস্যার মুখে পড়তে হচ্ছে। রাস্তাটি অতিশীঘ্র হলে ভালো হতো।
কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বল জানান, প্রপোজল পাঠানো হয়েছে অতি শীঘ্র কাজটি শুরু হবে।
সূত্র: ব্রেকিং কলকাতা

No comments:
Post a Comment