জিন্সের সঙ্গে গাউন? একি কম্বিনেশন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 26 July 2018

জিন্সের সঙ্গে গাউন? একি কম্বিনেশন!


টেলিভিশনের সবচেয়ে বড় মেগা সিরিয়াল ‘ইয়ে হ্যয় মহব্বতে’র ১৫০০ এপিসোড সম্পূর্ণ হল৷ সেই অনারেই পার্টি দিয়েছিলেন একতা কাপুর। তার প্রতিটি সিরিয়ালই সুপারহিট। টেলিভিশনের পর্দায় একতার ধারাবাহিক আসা মানে অন্যান্য সব শোয়ের টিআরপি নেমে যাওয়া।

মেরুন রঙের রাফল গাউনের সঙ্গে জিনস পরেছিলেন। যা বেশ চোখে লেগেছে সকলের। একতা যে প্রায়সই নিজের ফ্যাশন সেন্সে হাস্যরস ছড়িয়েছেন তা কারও জানতে বাকি নেই। তবে পার্টির পোশাকটি সকলের চোখে একটু বেশিই লাগছে।২০১৩ সালে শুরু হয়েছিল এই ধারাবাহিক। দেখতে দেখতে পাঁচটা বছর কাটিয়ে ফেলেছে ‘ইয়ে হ্যয় মহব্বতে’র গোটা টিম। ১৫০০ এপিসোড ক্রস করার পার্টিতে উপস্থিত ছিলেন সিরিয়ালের কলাকুশলীরা। পার্টিতে সকলেই এসেছিলেন অ্যাওয়ার্ড শোয়ের মতো পোশাক আশাক পরে। কারণ একতার থ্রো করা পার্টি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের চেয়ে কম নয়। কিন্তু সবার মধ্যে নজর কাড়লেন একমাত্র একতা।
নেটিজেনদের কথায়, একতা কখনও আমাদের অন্টারটেন করতে ছাড়ে না। তা তার জঘন্য সিরিয়াল দিয়ে হোক বা নিজের বাজে ফ্যাশন সেন্স দিয়ে।
প্রত্যেক পার্টিতে জোকারের মতো আসতেই হবে একতাকে।
আরও কয়েকজন বলেছেন, সবসময়ে এই আলখেল্লা টাইপের জামা কাপড় কেন পরেন আপনি? কীসের সঙ্গে কী পরতে হয় সেটার জ্ঞান তো তোমার নেই। তার ওপর যেই জামা কাপড় গুলোয় তোমায় কদাকার দেখতে লাগে, সেগুলো আরও বেশি করে পর তুমি।
নেটিজেনদের ট্রোল এখানেই শেষ হয়নি। ঠাট্টা করে অনেকে লিখেছেন, তাড়াহুড়োর মধ্যে পর্দার টেনে পরে ফেলেছেন তিনি। এই প্রতিটি কমেন্ট একতার কান অবধি গিয়ে থাকলেও তেমন পাত্তা হয়তো দেননি। কারণ এটা প্রথমবার নয়৷ এর আগেও একতার বহু আউটফিটের জন্য তাকে ট্রোলড হতে হয়েছে। প্রতিটি পোশাকেই তাকে খারাপ দেখতে লাগে বলেই দাবি করে প্রত্যেক সাইবার ইউজাররা।
তাদের মতে, একতার খুব শীঘ্রই একজন স্টাইলিস্টের দরকার।

একতার পোশাক ছাডাও একতার সিরিয়াল নিয়েও কটাক্ষ হয়েছেন তিনি। নাগিন থেকে শুরু করে তান্ত্রিকের ভৌতিক কাহিনী। এ ধরণের ধারাবাহিক দেশের নিরক্ষরতা বাড়ছে বলেই দাবি করেছেন ট্যুইটারাটি।
সোশ্যাল মিডিয়ায় তার সিরিয়ালকে সালমান খানের মুভির সঙ্গে তুলনা করা হয়। সালমানের ছবি দেখতে যেমন বুদ্ধির কিংবা শিক্ষার দরকার পড়ে না। তেমনই একতা কাপুরের সিরিয়াল দেখতেও কোনও শিক্ষার প্রয়োজন পড়ে না।
কয়েকজন একতাকে সরাসরি লিখেছেন, ইয়ে হ্যয় মহব্বতে’র গল্প আগে কত ভালো ছিল। আর সেই প্লটে ভৌতিক ঘটনা ঢুকিয়ে সেটাকেও নষ্ট করে দিয়েছে একতা।
সম্প্রতি ‘কসৌটি জিন্দাগি কি’র রিমেক নিয়ে তোলপাড় হয়ে গিয়েছে সোশ্যাল সাইট। প্রোমো রিলিজ করতেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও। একতার কাল্ট লাভ স্টোরিজের মধ্যে ‘কসৌটি জিন্দাগি কি’ একেবারে প্রথমেই আসে।
জানা গেছে, রিমেকে প্রেরণার চরিত্রে অভিনয় করছেন এরিকা ফারন্যানডিজ, অমুরাগের ভূমিকায় অভিমুন্য চৌধুরি এবং কমলিকার রোলে হিনা খান।

No comments:

Post a Comment

Post Top Ad