‘বাজে চেহারার নায়িকা’ তাপসী? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

‘বাজে চেহারার নায়িকা’ তাপসী?


বর্তমান সময়ের অন্যতম মেধাবী অভিনেত্রী তাপসী পান্নু চুটিয়ে বলিউড সিনেমায় অভিনয় করছেন। এই বছরের অন্যতম সুপারহিট সিনেমা ‘জুড়ুয়া ২’তে অভিনয় করে প্রচুর প্রশংসিত হয়েছেন তিনি। তারপরেই একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ‘পিঙ্ক’ অভিনেত্রী। এরই মধ্যে তাকে ‘সবচেয়ে বাজে চেহারার নায়িকা’ বলে অভিহিত করল সমালোচকরা। তাপসীও চুপ করে থাকার পাত্রী নন। টুইটারে এর কড়া জবাব দিলেন অভিনেত্রী।
টুইটারে ট্রল করে তাপসীকে উদ্দেশ্য করে লেখা হয়, ‘তাপসীকে আর মাত্র দুই থেকে তিনটি সিনেমায় দেখা যেতে পারে। কারণ তিনি বলিউডের সবচেয়ে বাজে চেহারার অভিনেত্রী। এরপর আর সিনেমার প্রস্তাব না পেয়ে বলিউড থেকে বিদায় নিতে বাধ্য হবেন তাপসী।’ এরপরেই টুইটারেই বুদ্ধিদীপ্ত জবাব দিয়ে সমালোচকদের চুপ করালেন নায়িকা।
ঠান্ডা মাথায় সমালোচকদের উত্তর দিয়ে নিজের উপস্থিত বুদ্ধি জাহির করলেন তাপসী। তাদের উদ্দেশ্যে তিনি টুইটারে লিখে জানালেন, এই মুহূর্তে তার তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। এ ছাড়া আরও দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
তাপসী লিখেছেন, ‘কিছুদিনের মধ্যেই আমার তিনটি সিনেমা মুক্তি পাচ্ছে। এগুলো হচ্ছে ‘মুল্ক’, ‘মনমর্জিয়া’ আর ‘বদলা’। এটা শুনে হয়ত আরও আহত হবেন যে আমি আরও দুটি সিনেমার কাজ হাতে নিয়েছি। আমাকে আপনাদের আরও অনেকদিন সহ্য করতে হবে। এটা শুনে কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’
এমনিতেও তাপসীর ভক্ত সংখ্যা কম নয়। তাদের মধ্যে একজন সঙ্গে সঙ্গে টুইটারে লিখেন, ‘তিনিই সেরা।’ আরেকজন লিখেছেন, আপনার আসন্ন তিনটি সিনেমা দেখার জন্য অপেক্ষা করছি। আপনার দুর্দান্ত পারফরমেন্সের প্রশংসা না করে থাকতে পারছি না।’
আগামী তিন আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তাপসী অভিনীত ‘মুল্ক’ সিনেমাটি। এতে তিনি ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করেছেন। এ ছাড়া ১৪ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘মনমর্জিয়া’, যাতে তাপসীর সঙ্গে রয়েছেন অভিষেক বচ্চন আর ভিকি কৌশল। এ ছাড়া ‘বদলা’ সিনেমায় তিনি অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গে। ‘পিঙ্ক’-এর পর এখানে ফের অমিতাভের সঙ্গে দেখা যাবে নায়িকাকে।

No comments:

Post a Comment

Post Top Ad