রণবীর একজন ‘সিরিয়াল চিটার’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

রণবীর একজন ‘সিরিয়াল চিটার’


একসময় চুটিয়ে প্রেম করেছেন দুজন। রণবীর কাপুরের প্রেমে অন্ধ হয়ে তার নামে ঘাড়ে ট্যাটুও করেছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু বিয়ের কথা আসতেই সরে যান রণবীর। ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমের চার বছরের মাথায় সেই নায়িকার সঙ্গেও বিচ্ছেদ করেন রণবীর। এই মুহূর্তে আলিয়া ভাটের সঙ্গে সম্পর্কে রয়েছেন রণবীর কাপুর। এই অবস্থায় রণবীর সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে প্রাক্তন প্রেমিকা দীপিকা বললেন, রণবীর প্রতারণা করতে পারদর্শী। সে একজন সিরিয়াল চিটার।
এই মন্তব্য করার আগে প্রেম থেকে বিচ্ছেদের পর বন্ধুত্ব অব্যাহত রয়েছে রণবীর ও দীপিকার। বিচ্ছেদ হয়ে গেলেও ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তামাশা’ সিনেমায় জুটি বাঁধেন বলিউডের এই প্রাক্তন জুটি। এরপর জুটি বেঁধে র‍্যাম্পে হাঁটেন তারা। এতই যখন বোঝাপড়া, তাহলে কেন ভেঙে গিয়েছিল দুজনের সম্পর্ক? এর জবাবে দীপিকা জানান, রণবীরকে অন্য নারীর সঙ্গে হাতেনাতে দেখেছিলেন তিনি!
অবশ্য বিচ্ছেদের পর ওই সময় বিষয়টি নিয়ে মুখ খোলেন দীপিকা। তিনি জানান, রণবীরের সঙ্গে সম্পর্কে থাকাকালে অন্য কিছুই মনে ছিল না তার। ওই সময় সম্পর্কের ওপরই পুরোপুরি নির্ভর করেছিলেন তিনি। কিন্তু দিনের পর দিন ধরে রণবীর তাকে ঠকিয়েছেন। একসময় রণবীরকে অন্য নারীর সঙ্গে তিনি হাতেনাতেও ধরেছিলেন বলে দাবি করেন দীপিকা।
এ বিষয়ে একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে দীপিকা জানান, যৌনতা তার কাছে শুধু শরীরের চাহিদা নয়, মন-প্রাণ দিয়ে তিনি ভালোবেসেছিলেন রণবীরকে। আর সেই কারণেই এই সম্পর্কের ওপর তার আত্মনির্ভরতা গড়ে উঠেছিল। দীপিকার ভাষ্য, সম্পর্ক যাতে ভালোভাবে এগিয়ে চলে, তার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে তিনি কখনোই বের হয়ে আসতে চাননি। কিন্তু সবকিছু সহ্য করেও শেষ পর্যন্ত তিনি সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি।
রণবীরকে হাতেনাতে ধরার পরও তাকে প্রথমে ক্ষমা করে দিয়েছিলেন দীপিকা, এ কথাও জানান নায়িকা। কিন্তু বিষয়টি যখন রণবীরের অভ্যাসে পরিণত হয়, তখন তিনি মেনে নিতে পারেননি। এরপর সম্পর্ক ছেড়ে বের হয়ে আসেন দীপিকা। বর্তমানে তিনি রণবীর সিংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। খুব শিগগিরই দুজনে বিয়ে করবেন বলে বলিউডে গুঞ্জন শোনা যাচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad