তোলা আদায় করতে এসে গণপিটুনিতে মৃত্যু মাওবাদীর - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

তোলা আদায় করতে এসে গণপিটুনিতে মৃত্যু মাওবাদীর


তোলা আদায় করতে এসে গণপিটুনিতে মৃত্যু হল এক মাওবাদীর। গুরুতর আহত হয়েছে আরও একজন। ঘটনাটি ঝাড়খণ্ডের লাথেহার জেলার বারিয়াতু গ্রামের। বীরেন্দ্র সিং নামে এক ঠিকাদার ওই গ্রামে সরকারি শৌচালয় নির্মাণের বরাত পেয়েছেন। অভিযোগ, বৃহস্পতিবার রাতে ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের পাঁচ মাওবাদী বীরেন্দ্রর বাড়িতে গিয়ে ১৫ হাজার টাকা তোলা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করে মাওবাদীরা। এরপর কোনওরকমে তাদের হাত থেকে পালিয়ে ঘরের বাইরে বেরিয়ে গিয়ে চিৎকার করেন বীরেন্দ্র।
চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। লাথেহারের পুলিশ সুপার প্রশান্ত আনন্দ বলেন, “স্থানীয়দের দেখে তিনজন মাওবাদী পালাতে সক্ষম হলেও, রামজিৎ রাম ও দারোগা ওরাওঁ নামে দু’জন ধরা পড়ে। তাদের গণপিটুনি দেন স্থানীয় বাসিন্দারা। মারের চোটে ঘটনাস্থানেই মৃত্যু হয় রামজিৎ রামের।” খবর পেয়ে স্থানীয় মনিকা থানার পুলিশ ঘটনাস্থানে যায়। গুরুতর আহত অবস্থায় দারোগা ওরাওঁকে পুলিশ উদ্ধার করে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এই ঘটনার জেরে একজন গ্রামবাসীও আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad