ত্রিপুরায় ছেলেধরা সন্দেহে যুবককে মারধর! আগুন বাইকে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 July 2018

ত্রিপুরায় ছেলেধরা সন্দেহে যুবককে মারধর! আগুন বাইকে


দেশের বিভিন্ন প্রান্তে গত কয়েকমাসে ছেলেধরা সন্দেহে বেশ কয়েকজনকে পিটিয়ে মারা হয়েছে। অনেককে আবার পেটানোর পর পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে। তেমনই একটি ঘটনার সাক্ষী থাকল আগরতলার বড়দোয়ালি স্কুল অঞ্চল। শুক্রবার ছেলেধরা সন্দেহে এক যুবককে পিটিয়ে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। অভিযুক্ত যুবকের নাম অঞ্জন দে। এমনকী, তাঁর বাইকটিও পুড়িয়ে দেয় উত্তেজিত জনতা। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার হঠাৎ গুজব ছড়ায়, স্কুল থেকে ছাত্র চুরি করতে এসেছে এক যুবক। সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ জড়ো হয়ে যায় ওই এলাকায়। তারা সাতপাঁচ বিচার না করে ওই যুবককে ধরে পেটাতে থাকে। এমনকি, তাঁর বাইকে আগুনও ধরিয়ে দেয়।খবর পেয়ে আসে এডি নগর থানার পুলিশ। সঙ্গে ছিলেন দমকল কর্মীরা। কিন্তু, উত্তেজিত জনতা তাদের তাড়িয়ে দেয়। তারা বাধ্য হয়ে দূরে দাঁড়িয়ে থাকে।

ঘটনাস্থানে যান সাংবাদিকরাও। তাঁরা আগুন নেভানোর কাজে হাত লাগান। এরপর দমকল কর্মীরা এগিয়ে আসেন। 

No comments:

Post a Comment

Post Top Ad