দেশে রমরমিয়ে চলছে ভুটানি নোট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

দেশে রমরমিয়ে চলছে ভুটানি নোট!




রমরমিয়ে চলছে ব্যবসা। ভুটান থেকে লোকজন আসছেন। ভুটানি নোট দিচ্ছেন। জয়গাঁ বাজার থেকে সামগ্রী কিনে নিয়ে চলে যাচ্ছেন। ভারতীয় ব্যবসায়ীরাও গ্রহণ করছেন ভুটানি নোট। কোনও বাধা নেই। ভুরু কোঁচকানোর ব্যাপার নেই। এভাবেই তো ব্যবসা টিকে আছে। আর ভারতের বাজারে বাড়ছে বিদেশি মুদ্রার দাপট। ভুটানি নোটে লেনদেন বন্ধের কোনও নির্দেশিকা আসেনি। তাই, হেলদোল নেই প্রশাসনেরও।
আলিপুরদুয়ার জেলার জয়গাঁ। ভুটান লাগোয়া শহর । জয়গাঁতে আসতে ভুটানিদের পাসপোর্ট লাগে না। তাই, প্রতিদিন ভুটানিরা চলে আসেন জয়গাঁ। জিনিসপত্র কেনেন। ভুটানি নোট (নগুলট্রাম) দিয়ে ফিরে যান। সেই নোট জয়গাঁর ব্যবসায়ীরা জমা দেন ভুটানের ব্যাঙ্কে। সেখানে RTGS করে তা ভারতীয় টাকায় পরিণত করেন ব্যবসায়ীরা। জয়গাঁ বাজারের এক ব্যবসায়ী বলেন, "আমরা ভুটানের ব্যাঙ্কে গিয়ে নগুলট্রাম জমা দিই। বিনিময়ে ভারতীয় মুদ্রা নিই। ১ লাখে ৩৫ টাকা মতো কাটে। কিছু করার নেই। ভুটানি নোট নিতে বাধ্য। নাহলে ব্যবসা চলবে না।"

No comments:

Post a Comment

Post Top Ad