অবশেষে মুক্তি পেল ভাঙড় নেতা! খুশির মেজাজে ভাঙড় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Tuesday, 17 July 2018

অবশেষে মুক্তি পেল ভাঙড় নেতা! খুশির মেজাজে ভাঙড়


মৃন্ময় নস্কর, ভাঙড় : সব কটি মামলায় জামিন পেল অলীক চক্রবর্তী। উৎসবের মেজাজ ভাঙড়ে। ৩৫ টি মামলায় জামিন পেলেন দেড় মাসের মধ্যে, আরাবুল যেখানে দু মাস ধরে জেলে, জামিন অনিশ্চিত।  ৪৬ দিনের মাথায় জামিন হল অলীক চক্রবর্তী।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ ছিল সিপিআই (এমএল) রেড ষ্টার নেতা অলীক চক্রবর্তী ।ভাঙড়ের মাছিভাঙা ও খামারআইট গ্রামে তিনি আত্মগোপন করে ছিলেন। চিকিৎসা করাতে ছদ্মবেশে ভাঙড় ছেড়ে ভুবেনশ্বর এর উদ্দেশ্যে তিনি পাড়ি দেন।মোবাইল ফোন এর সুত্র ধরে তার পিছু নেয় পুলিশ। বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেসান গ্রুপ এবং কাশীপুর থানার একটি টিম দুটি ভাবে ভাগ হয়ে একটি দল ভুবেনশ্বর যায় এবং অপর টিম হায়দারাবাদ যায়। বৃহস্পতিবার বিকালে ভূবনেশ্বরের কলিঙ্গ হাসপাতালের সামনে থেকে তাঁকে গ্রেফতার করে বারুইপুর জেলা পুলিস।শুক্রবার তাঁকে ভুবেনশ্বরে আদালতে তোলা হবে।বারুইপুর জেলা পুলিশ তাকে ট্রানজিট রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে।
উল্লেখ্য , ভাঙড়ে বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে প্রায় ২ বছর ধরে আন্দোলন চলছে। এই আন্দোলনে সামিল হয় অলীক চক্রবর্তী সহ তার ঠিম ।অলীক এর নেতৃত্বে এই আন্দোলন একাধিকবার  চরম আকার ধারণ করেছে।
বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, অলীকের বিরুদ্ধে ইউএপিএ ধারায় গ্রেফতারি পরোয়ানা ছিল। এর পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র আইন সহ একাধিক ধারায় অজস্র মামলা আছে।
জমি কমিটির প্রধান মুখ অলীক চক্রবর্তীর গ্রেফতারি নিন্দা করে কমিটির অন্যতম নেত্রী শর্মিষ্ঠা চৌধুরী প্রেস বিবৃতি দিয়ে বলেন, এই গ্রেফতারি মধ্য দিয়ে ভাঙড় আন্দোলনের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া যাবে না। 

No comments:

Post a Comment

Post Top Ad