তৃণমূল নেতার বাড়িতে বিশালাকার কচ্ছপ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 27 July 2018

তৃণমূল নেতার বাড়িতে বিশালাকার কচ্ছপ!


অর্ক রায়, মালদা: শুক্রবার সকালে মালদার চাচোল থানার সামসি পাওয়ার হাউস এর কাছে হঠাৎই দেখা মেলে এক বিশাল আকৃতির কচ্ছপের। স্থানীয় মানুষের ধারণা এটি একটি বিরল প্রজাতির কচ্ছপ। ৮১ নম্বর জাতীয় সড়কের পাশেই রাখা ছিল এই কচ্ছপটি মনে করা হচ্ছে কেউ পাচারের জন্য এই কচ্ছপটিকে নিয়ে যাচ্ছিল, বিপদ বুঝে রাস্তার ধারে কচ্ছপটিকে ছেড়ে পালায় পাচারকারী। স্থানীয় মানুষের নজরে আসলে এই কচ্ছপটিকে উদ্ধার করা হয় বর্তমানে এই কচ্ছপটির ঠিকানা মালদার রতুয়া থানার বালু পুরের তৃণমূল নেতা, ফজলুল হকের বাড়ি। পেশায় শিক্ষক এই নেতার বাড়িতেই একটি ঘরের মধ্যে রাখা হয়েছে এই কচ্ছপটিকে।

ঘরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হেঁটে বেড়াচ্ছে এই কচ্ছপটি। আরি নতুন অতিথি থেকে দেখতেই ভিড় জমাচ্ছেন বহু মানুষ কেউবা হাতে নিয়ে, অনেকে আবার অতি উৎসাহে উত্তপ্ত করছে কচ্ছপটিকে। তবে এসব দিকে নজর নেই নতুন অতিথির ঘরের মধ্যে হেঁটে চলে জানান দিচ্ছে তার উপস্থিতি। বনদপ্তর কে খবর দিলেও এখনো তারা উৎসাহ দেখাননি এই কচ্ছপটিকে উদ্ধার করতে। আর এখানেই প্রশ্ন ,যেভাবে মানুষের ভিড় আর তাদের উৎসাহ উদ্দীপনা আছড়ে পড়ছে এই কচ্ছপটির উপরে, তাতে দ্রুত উদ্ধার না হলে বড়সড় ক্ষতির মুখে পড়বে না তো এই নির্জীব প্রাণীটি?

No comments:

Post a Comment

Post Top Ad