পর্ণস্টার সানি-ড্যানির জীবনী! একনজরে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 July 2018

পর্ণস্টার সানি-ড্যানির জীবনী! একনজরে



চাকচিক্যে ভরা গ্ল্যামার দুনিয়ায় থাকা সত্ত্বেও সানি লিওন আর ড্যানিয়েল ওয়েবার কিন্তু দু'জনেই খুব সাধারণভাবে জীবন-যাপন করতে ভালোবাসেন। তাদের উদারতার পরিচয় আগেই পাওয়া গেছে। গত বছর একটি অনাথ মেয়েকে দত্তক নেন। সেই মেয়েকে ১১ জন দম্পতি ফিরিয়ে দিয়েছিল কিন্তু সানি আর ড্যানিয়েল মেয়েটির ব্যাপারে কোনোরকম খোঁজখবর না নিয়েই তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন। আজকে রইলো সানি আর ড্যানিয়েলকে নিয়ে কয়েকটা চমকপ্রদ তথ্য-
১) সানির মতো ড্যানিয়েলও একজন পর্নস্টার ছিলেন।
২) প্রথমে ড্যানিয়েলকে একেবারেই পছন্দ করতেন না সানি। ছয় সপ্তাহ ধরে সানিকে ডেটে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ড্যানিয়েল। অবশেষে রাজি হন সানি। কিন্তু তারপরেও সানি ইচ্ছা করে ডেটে খুব দেরি করে যান যাতে ড্যানিয়েল বিরক্ত হয়ে সেখান থেকে চলে যান। তেমনটা কিন্তু হয়নি। ড্যানিয়েল অপেক্ষা করছিলেন সানির জন্য। তা সত্ত্বেও সানি কিন্তু রিজেক্ট করে দেন ড্যানিয়েলকে। পরে ড্যানিয়েল তাকে ২৪টি লাল গোলাপ পাঠান। এতে মত পরিবর্তন করেন সানি।
৩) সানি আর ড্যানিয়েলের শিখ রীতিনীতি মেনে গুরুদ্বারায় বিয়ে হয়। সানির মা-বাবা খুব ধার্মিক ছিলেন। তাদের শ্রদ্ধা জানাতে এমনটা করেন তারা। এই ব্যাপারে কথা বলতে গিয়ে সানি পরে বলেন, আমি যখন ছোট ছিলাম প্রতি উইকএন্ডে আমাকে আর আমার ভাইকে জোর করে কীর্তন গাওয়ানো হতো। এখন বুঝতে পারি সেটা ভালো জিনিস ছিল। ড্যানিয়েল আর আমার গুরুদ্বারায় বিয়ে হয়। ততদিনে আমার মা-বাবা মারা গিয়েছিলেন। তাই তাদের শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা।
৪) সানি আর ড্যানিয়েল শুধুমাত্র লাইফ পার্টনার নন। একই সঙ্গে তারা বিজনেস পার্টনারও। ২০০৯ সালে দু'জনে মিলে একটা প্রডাকশন কোম্পানি খোলেন।
৫) ড্যানিয়েলের পূর্ণ স্বাধীনতা আছে তার স্ত্রী সানি কোন চরিত্রে অভিনয় করবেন তা নির্বাচন করার। কোনো প্রজেক্ট সই করার আগে ড্যায়িনেলকে ছবির চিত্রনাট্য পড়তে হয়। তিনি সম্মতি দিলে তবেই সেই ছবি সই করেন সানি।
৬) ড্যানিয়েল একজন ভীষন ভালো কুক। বাড়ির সব রান্না তিনিই করেন। একই সঙ্গে সানি যাতে মোটা না হয়ে যান তার দিকেও কড়া নজর রাখেন ড্যানিয়েল।

No comments:

Post a Comment

Post Top Ad