BJP-এর একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ভবানীপুর এলাকা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের। বচসা বাধে তৃণমূল কর্মীদের সঙ্গেও। এলাকায় রয়েছেন BJP মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।আজ ভবানীপুরে মহিলা সেলফ হেলপ গ্রুপের একটি অনুষ্ঠান ছিল। অনলাইনে ওই অনুষ্ঠানে সেলফ হেলপ গ্রুপের সদস্যদের সঙ্গে কথা বলার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। এর জন্য এলাকায় প্যান্ডেল বেঁধে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, কোনও অনুমতি ছাড়াই অনুষ্ঠানের আয়োজন করেছে BJP। এক ব্যক্তির বাড়ির সামনে প্যান্ডেল বাঁধা হয়েছে। তাই বাধা দেন তাঁরা। ঘটনাস্থানে আসেন তৃণমূল কর্মীরাও। BJP কর্মী -সমর্থকদের বচসা বাধে তাঁদের।
এরই মাঝে সেখানে পৌঁছান লকেট চট্টোপাধ্যায়। জানান, ওখানে অনুষ্ঠান হবে। এতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বচসার পাশাপাশি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় BJP কর্মী-সমর্থকদের।

No comments:
Post a Comment