‘প্লিজ বন্ধ করুন, ছবি তুলবেন না’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 July 2018

‘প্লিজ বন্ধ করুন, ছবি তুলবেন না’


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিদেশে ট্যুরে গিয়ে এরকম ঘটনার মুখোমুখি হতে হবে, সেটা যেন স্বপ্নেও ভাবেননি তিনি। তাই ক্যাটরিনা কিছুটা হতবাক, কিছুটা ভিত। তার সঙ্গেই যদি এরকম ঘটনা ঘটে, তাহলে সাধারণ মানুষ ছাড় পাবেন কীভাবে? এরকমটাই শোনা গেল ক্যাটের মুখে।কাণ্ডটা হল, ক্যাটরিনা আপাতত ব্যস্ত রয়েছেন সলমন খানের দাবাং ট্যুরে। সালমানের এই দাবাং ট্যুর মানেই বিনোদন একশে’ শতাংশ। এই ট্যুরে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন জ্যাকলিন, সোনাক্ষি সিনহা, বরুণ ধাওয়ানের মতো নামি-দামি বলিউড তারকারা। এতজনের মাঝে ক্যাটরিনার সঙ্গেই ঘটে গেল এরকম কাণ্ড।
টরেন্টোর রাস্তা দিয়ে সকাল সকাল নিজের ম্যানেজারের সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলেন ক্যাটরিনা। হঠাৎ করেই ক্যাটরিনাকে ঘিরে ধরে প্রায় জন সাতেক লোকজন। ভিড় জমতে থাকে ক্রমশই।
লোকজনের আবদার, ক্যাটরিনার সঙ্গে সেলফি তুলতেই হবে। প্রথমে কয়েকটা সেলফি ক্যাট তুললেও, পরের দিকে ক্যাট একটু বিরক্তি বোধ করেন এবং স্পষ্টই ক্যাটরিনা ফ্যানদের জানান, প্লিজ বন্ধ করুন ৷ ছবি তুলবেন না।
ক্যাটরিনার মুখে একথা শুনে, হঠাৎই ক্ষেপে যান সবাই। ব্যাস, রাস্তার মাঝে দাঁড়িয়ে ক্যাটরিনাকে অশ্লীল ভাষায় আক্রমণও করতে ছাড়েননি কেউ। তবে এই বিষয়ে আর সময় নষ্ট করেননি ক্যাট। দ্রুত ঢুকে গিয়েছেন হোটেল রুমে।

No comments:

Post a Comment

Post Top Ad