নিজস্ব প্রতিনিধি,মালবাজার: মাল ব্লকের অন্যতম বৃহৎ গ্রাম পঞ্চায়েত ডামডিম।মোট সদস্য সংখ্যা ২২। গ্রাম সংসদের সংখ্যা ২৫। চাবাগান অধ্যুষিত এহেন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা নিয়মিত দপ্তরে আসেন না।এমনকি কার্যনির্বাহী আধিকারিকও নিয়মিত আসেন না। বিভিন্ন কাজে পঞ্চায়েত দপ্তরে এসে ফিরে যেতে হয় মানুষদের।কর্মীদের এই আচরনের প্রতিবাদে বুধবার পঞ্চায়েত দপ্তরে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাল এলাকার সাধারণ মানুষ।
পঞ্চায়েত নির্বাচন গত মে মাসে হয়ে গেছে।এই গ্রাম পঞ্চায়েত ২২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে তৃনমূল কংগ্রেস প্রার্থীরা বিনাপ্রতিন্দ্বিতায় জিতে যায়। যে ৪টি আসনে নির্বাচন হয়ে তারমধ্যে তৃনমূল কংগ্রেস পায় ৩ টি আসন।আদালতের ফরমানে এখানে পঞ্চায়েত গঠন এক অনিশ্চয়তারর মধ্যে রয়েছে।বিদায়ী পঞ্চায়েত বোর্ডের মেয়াদ আগামী ১৬ আগস্ট পর্যন্ত। বিদায়ী পঞ্চায়েত কর্মীরা এলেও নাকাল হচ্ছে সাধারণ মানুষ। তাই প্রতিবাদে তালা লাগিয়ে বিক্ষোভ দেখানো হয় ।এনিয়ে ডামডিম এলাকার তৃনমূল কংগ্রেস নেতা তথা সদ্য পঞ্চায়েত সমিতিতে জেতা সুশীল কুমার প্রসাদ( বাবুয়া) বলেন,গ্রাম পঞ্চায়েত অফিস সাধারণ মানুষের জন্য খোলা ।প্রতিদিন মানুষ বিভিন্ন কাজে দপ্তরে আসেন, স্কুলের ছাত্রছাত্রীরা আসে বিভিন্ন সার্টিফিকেট নেবার জন্য।কিন্তু,কর্মী দের অনিয়মিত আসা যাওয়ার জন্য সবাইকে সমস্যায় পড়তে হয়। বহু বার বলে ফল হয়নি।বাধ্য হয়ে আজ সাধারণ মানুষ দপ্তরে তাল মেরে বিক্ষোভ দেখায়।
এদিকে কর্মীরা কয়েকজন ভিতরে থাকায় তাদের মতামত পাওয়া যায় নি।তবে মালের বিডিও ভুষন শেরপা বলেন ওখানকার ঘটনার খবর পাইনি।তবে খোজ নিয়ে দেখছি কি হয়েছে ওখানে।

No comments:
Post a Comment