অনলাইনে অর্ডার করলেন খেলনা, পেলেন জ্যান্ত সাপ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 July 2018

অনলাইনে অর্ডার করলেন খেলনা, পেলেন জ্যান্ত সাপ!




অনলাইনে খেলনা অর্ডার দিয়েছিলেন এক মহিলা নিজের ছয় বছরের ছেলের জন্য। বাড়িতে পৌঁছেও গেল নির্ধারিত সময়ে অর্ডার। ছেলেকে সঙ্গে নিয়ে প্যাকেট খুলেই আঁতকে উঠলেন মহিলা। ছিটকে সরে এলেন ক্যুরিয়ারে আসা প্যাকেটের কাছ থেকে। কারণ, ওই প্যাকেটের মধ্যে থেকে তখন আস্তে আস্তে বেরিয়ে আসছে একটা সাপ!
আতঙ্কিত হয়ে চিত্কার শুরু করে দেন ওই মহিলা। চিত্কার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। বড়সড় সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বনবিভাগের কর্মীরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন প্রতিবেশীরা।
বিচিত্র এই ঘটনাটি ঘটেছে চীনের ঝেজিয়াং-এ। বনবিভাগের কর্মীরা পরীক্ষা করে জানিয়েছেন সাপটি নির্বিষ। গোটা বিষয়টি জানিয়ে ওই অনলাইন বিপণন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। জানা গিয়েছে, অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়। মহিলাকে এই অর্ডারের দামও ফিরিয়ে দিয়েছে ওই সংস্থা।

No comments:

Post a Comment

Post Top Ad