অশ্রু,ঘাম থেকে পড়ছে রক্ত! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

অশ্রু,ঘাম থেকে পড়ছে রক্ত!



কাঁদলে চোখ থেকে অশ্রু ঝরবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এমনটি হচ্ছে না ভারতের হায়দরাবাদের তিন বছর বয়সী অহনা আফজালের ক্ষেত্রে। কাঁদলে অশ্রু নয়, বরং রক্ত ঝরছে অহনার চোখ দিয়ে। এমনকি ওর কান, মুখ, নাকসহ শরীরের বিভিন্ন অঙ্গ দিয়েও রক্ত ঝরে।
এই অস্বাভাবিক ঘটনায় শিশুটির মা-বাবা, চিকিৎসক সবাইকে ধাঁধায় ফেলেছে ওর রোগটা। অহনার জটিল রোগের আক্রান্ত হয়ে দুর্ভোগের খবর শনিবার এসেছে ভারতের টাইমস অব ইন্ডিয়ায়।
শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন; তাকে সারিয়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
শিশুটির বাবা মোহাম্মদ আফজাল বলেন, এক বছর বয়সে নিউমোনিয়ায় আক্রান্ত হলে প্রচণ্ড জ্বরের পর অহনার রক্ত ঝড়ার এই উপসর্গ দেখা দেয়। প্রথমে নাক থেকে রক্ত ঝরছিল, এখন চোখ থেকে ঝরছে। এছাড়া কান ও মুখ থেকেও রক্ত ঝরছে।
অহনার চিকিৎসাকারী ক্যানসার বিশেষজ্ঞ সিরিশা বলেন, সম্ভবত শিশুটি হেমাটিড্রোসে আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে রোগীর মেহ থেকে ঘামের মতো রক্ত ঝরে। তবে চিকিৎসার ফলে তার রক্ত ঝরা এখন অনেকটা কমে এসেছে। তবে তার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন।
তবে আশাবাদী হতে পারছেন না আফজাল। তিনি বলেন, আমি চিকিৎসকদের কাছে যখন জানতে চাইলাম, আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তো? তারা কোনো উত্তর দিতে পারেনি।
এই অবস্থায় মেয়ের সেরে ওঠার জন্য দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সহায়তা চাইছেন এই বাবা। দেশের বিভিন্ন হাসপাতাল থেকে পরামর্শ নিচ্ছেন তারা।
চিকিৎসাবিজ্ঞানের তথ্যমতে, চরম মানসিক দুশ্চিন্তা ও আতঙ্ক থেকে রক্তজালিকা ফেটে ঘামের সঙ্গে রক্ত ঝরে। ভারতে এর আগেও এমন রোগী শনাক্ত হয়। তবে এই রোগে মৃত্যুর আশঙ্কা কম।

No comments:

Post a Comment

Post Top Ad