দিঘায় ভাঙল বিশ্ববাংলা লোগো! চলন্ত বাইক আরোহীর মাথায় ভেঙে পড়ল গাছ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 July 2018

দিঘায় ভাঙল বিশ্ববাংলা লোগো! চলন্ত বাইক আরোহীর মাথায় ভেঙে পড়ল গাছ



চাঁদনী, দিঘা :   সতর্কবার্তা জারি হয়েছিল আগেই। দু'দিন ধরে প্রবল ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সমূদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবিদের। রবিবার সকাল থেকে প্রবল ঝড়ো হাওয়া আছড়ে পড়েছে দিঘা উপকুলে।

যার জেরে ওল্ড দিঘায় বিশ্ববাংলা পার্কের মধ্যে থাকা সাধের বিশ্ববাংলা লোগোটি ভেঙে পড়েছে। গত কয়েক বছরে এই লোগোটি দিঘার আইকন হয়ে উঠেছিল।

অন্যদিকে এদিন দুপুরের দিকে উড়িষ্যার ভোগরাইয়ের বাসিন্দা সেক মনসুর (১৯) মোটর বাইকে চড়ে দিঘা থেকে বাড়ি ফিরছিল। সায়েন্স সিটির কাছে একটি গাছ ওই যুবকের মাথার ওপরে ভেঙে পড়ে। যার জেরে ছেলেটি আহত হয়েছে। পাশাপাশি তাঁর বাইকটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দিঘা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad