একি ব্লাউজ সেলাই করছেন এই বলিউড অভিনেতা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

একি ব্লাউজ সেলাই করছেন এই বলিউড অভিনেতা!

একে ভূতের দাপট, তার উপরে সেলাই কল চালিয়ে বানাতে হচ্ছে ব্লাউজ, শার্ট! বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের এই মুহূর্ত সব মিলিয়ে জমজমাটই বলা যায়।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেন অনুযায়ী, রীতিমতো এক মাস ধরে টেলারিংয়ে ট্রেনিং নিতে হয়েছে ‘নিউটন’ (২০১৮)-এর নায়ককে। সেই সঙ্গে তাকে রপ্ত করতে হয়েছে চান্দেরি উপভাষাও।সম্প্রতি রিলিজ হয়েছে রাজকুমারের আগামী ছবি ‘স্ত্রী’র ট্রেলার। এই ছবির সুবাদেই রাজসুমারকে শিখতে হয়েছে টেলারিং।
অমর কৌশিকের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে রাজকুমারের ভূমিকা এক টেলারের। হরর কমেডি জ্যঁরের এই ছবির কাহিনি আবর্তিত হয়েছে বেঙ্গালুরুর আরবান লেজেন্ড ‘নালে বা’-কে ঘিরে আবর্তিত। নালে বা এমনই এক ভূত, যে মধ্যরাতে বাড়ির কড়া নাড়ে। তার ডাকে সাড়া দিলে সে রক্ত পান করে দেহটা ফেলে রেখে যায়। এমনই এক ভূতকে নিয়ে ভয় আর মজার মিশ্রণে তৈরি হচ্ছে ‘স্ত্রী’।
রাজকুমারের বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন শ্রদ্ধা কপূর। রাজকুমারের কথায়, এই ধরনের ছবি এদেশে তেমন একটা হয়নি। ফলে কৌতূহল বাড়ছে রাজকুমার-ফ্যানদের।

No comments:

Post a Comment

Post Top Ad