‘বিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সব নয়’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 30 July 2018

‘বিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সব নয়’

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেদিন একটা “অডি” গাড়ি কিনে ফেলব, সেদিনই বিয়ে করব। আমার সন্তানদের বলতে পারব, তোমার মা উপস্থাপনা করেছে, নায়িকা ছিল, গান গেয়েছে, নেচেছে আর অডি গাড়ি কিনে বিয়ে করেছে।’ গত শনিবার ফারিয়া তার সেই স্বপ্নের ‘অডি এ-৩’ মডেলের গাড়িটি হাতে পেয়েছেন। এরপর থেকেই তার বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এর জবাব দিয়েছেন অভিনেত্রী।
২৮ জুলাই গাড়ির রঙের সঙ্গে মিল রেখে কালো প্যান্ট ও সাদা টপস পরা একটি ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশনে ফারিয়া লিখেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে, যদি তুমি বিশ্বাস করো।’
সিনেমা ও টিভি ইন্ডাস্ট্রিতে এখন সেই প্রশ্ন বেশ ঘুরপাক খাচ্ছে, ফারিয়া শিগগিরই বিয়ে করছেন কি না। এ বিষয়ে ফারিয়া বলেন, ‘এখনো জানি না। বিয়েটাও সময়মতো হয়ে যাবে।’
সর্বশেষ ২৯ জুলাই, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বিয়ে নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নুসরাত ফারিয়া। তিনি লিখেন, ‘বিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু সব নয়। শান্ত হও। আমার আরও স্বপ্ন পূরণের বাকি।’
চলচ্চিত্রে কাজ শুরুর আগে ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করতেন। গানের ভিডিওতে মডেলও হয়েছেন। একটা সময় চলচ্চিত্রে এসে থিতু হন। প্রথম ছবি ‘আশিকী’ দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি।
পরে বাংলাদেশ ও কলকাতায় কয়েকটি ছবিতে অভিনয় করেন ফারিয়া। কিছুদিন আগে ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন তিনি। সেই গানের ভিডিওতে তার উপস্থিতি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়।

No comments:

Post a Comment

Post Top Ad