কালিংপং জেলার মংপং এ পালিত হল বনমহোৎসব। বৃহস্পতিবার দুপুরে মংপং চেক পোষ্টের কাছে তাবু বানিয়ে এই উৎসব পালন করেন বন কর্মিরা। উপস্থিত ছিল পরিবেশ প্রেমি সংগঠনের সদস্য এবং স্কুল ছাত্রছাত্রী ও বন বস্তির মানুষেরা।
চেল রেঞ্জের রেঞ্জার মদন কুমার তামাং বলেন বৃহস্পতিবার আমরা ১০০০ চারাগাছ লাগিয়েছি। পাশাপাশি পথ চলতি গাড়ির চালকদেরো চারা গাছ দিয়েছে। যাতে তারা বাড়িতে সেই গাছ লাগায়।
গ্রামবাসি, বন বস্তি এবং ছাত্রছাত্রীদের গাছ দেওয়া হয় এবং গাছের উপককারিতা ব্যাক্ষ্যা করা হয়।
কালিংপং জেলার বন দপ্তরের ডিএম এঞ্জেলা ভুটিয়ে জানিয়েছেন আগামি দিন ৩১ নাম্বার জাতীয় সড়কের পাস দিয়ে গাছ লাগানো হবে কারন রাস্তা সম্প্রসারনের জন্য বহু গাছ কাটা হয়েছিল। আমরা পরো এলাকা সবুজায়ন করে দেব। পাশাপাশি বৃক্ষছেদন কমাবো এটা আমাদের লক্ষ।

No comments:
Post a Comment