পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সংগ্রহশালার উদ্বোধন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 19 July 2018

পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সংগ্রহশালার উদ্বোধন



কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে "মহারাজা নৃপেন্দ্রনারায়ণ  ভূপেনবাহাদুর হেরিটেজ মিউজিয়াম এন্ড  আর্কাইভ"নামে এক সংগ্রহশালার উদ্বোধন হল। বিশিষ্ট গবেষক ড. বিমলেন্দু মজুমদার তাঁর সংগ্রহে থাকা বিভিন্ন সামগ্রী এই মিউজিয়ামে প্রদানের মধ্যে দিয়ে আজ পথ চলা শুরু করলো বিশ্ববিদ্যালয়ের এই সংগ্রহশালাটি।সংগ্রহশালার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বঙ্গরত্ন প্রাপ্ত ড. দেবকুমার মুখোপাধ্যায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ড. বিমলেন্দু মজুমদার, বঙ্গরত্ন ড. আনন্দগোপাল ঘোষ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আব্দুল কাদের শাফেলি সহ আরো অনেকে।উল্লেখ্য কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়টি ২০১২ সাল থেকে পথ চলা শুরু করে কোচবিহার পুন্ডিবাড়িতে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি হোস্টেলে। তারপর ২০১৫ সালে স্থায়ী ভাবে বিশ্ববিদ্যালয়টি কোচবিহারের বিবেকানন্দ স্ট্রীটে আসে।এর পর থেকে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো অনেকটাই উন্নত হয় গত কয়েকবছরে, শিক্ষক শিক্ষিকার সমস্যা অনেকটাই কম হতে থাকে,বিশ্ববিদ্যালয় পেল নতুন উপাচার্য,এর মধ্যে আবার সংগ্রহশালার উদ্বোধন এতে খুশি সকলেই,বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

No comments:

Post a Comment

Post Top Ad