গাধা-জেব্রার মিলনে জন্ম নিলো ‘গাব্রা’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

গাধা-জেব্রার মিলনে জন্ম নিলো ‘গাব্রা’




সুকুমার রায় একসময় লিখেছিলেন ‘হাঁস ছিল, সজারু, (ব্যাকরণ মানি না), হয়ে গেলে “হাঁসজারু” কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে ‘বাহবা কি ফুর্তি! অতি খাসা আমাদের বকচ্ছপ মূর্তি।’ যদিও এখনো কাল্পনিক হাসজারু বা বকচ্ছপ তৈরি সম্ভব হয়নি। তারপরও এবার মেক্সিকোর চিড়িয়াখানায় জন্ম নিয়েছে গাধা আর জেব্রার সংকর ‘জনকি’ (zebra ও donkey= Zonkey)

সম্প্রতি মেসিক্সকোর উত্তরাঞ্চলীয় রাজ্য তামাউলিপাসের চিড়িয়াখানায় এই জনকি ছানা জন্ম নেয়।

২৬ কেজি ওজনের এই জনকি ছানার নাম রাখা হয়েছে ‘খুমবা’।

খুমবা শরীরের উপরটা দেখলে মনে হবে সে যেন চিরাচরিত গাধাই। কিন্তু তার পায়ের অংশে তাকালে চমকে যেতে হয়। কারণ সেখান থেকেই রয়েছে তার জেব্রার মতো সাদা কালো ডোরা দাগ। 

খমবার মা জেব্রা ‘রায়াস’ ওই চিড়িয়ানার বাসিন্দা হলেও বাবা গাধাটির বাড়ি ন্তিু পার্শ্ববর্তী একটি ফার্মে।

No comments:

Post a Comment

Post Top Ad