কিশোরের মৃত্যু, উত্তেজনা বলাগড়ে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 July 2018

কিশোরের মৃত্যু, উত্তেজনা বলাগড়ে


কিশোর খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বলাগড় থানার জিরাট বাসস্টান্ড এলাকায়। মৃত ওই কিশোরের নাম প্রসেন মিস্ত্রি (১৪)। বাড়ি বিলাগড় থানার জিরাট বাসস্টান্ড এলাকাতেই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোর বাড়ির পাশেই একটি মোবাইল রিচার্জের দোকানে কাজ করত এবং সেই বাড়িতেই থাকত। সে গোপনে দোকানের মালিক বাপী বিশ্বাসের স্ত্রীর ছবি তুলে বিকৃত করেছে বলে অভিযোগমঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই বাপী বিশ্বাস ও তার আত্মীয়রা মিলিত ভাবে তাকে মারধর করে বলে অভিযোগ। এরপর ওই দিন রাতেই ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয় জিরাট রেলস্টেশন থেকে। এই ঘটনায় কালনা জিআরপি একটি অস্বাভাবিক খুনের মাললা রজু করে।
স্থানীয়রা প্রথমে অনুমান করে অপমানে ওই কিশোর আত্মঘাতী হয়েছেকিন্তু, পরে এলাকায় চাউর হয়, তাকে পিটিয়ে গলা কেটে রেল লাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই ঘটনায় অভিযুক্ত বাপী বিশ্বাস সহ চারজনকে এলাকার মানুষজন ঘিরে ধরে ব্যাপক মারধর করে। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বলাগর থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। এরপর পুলিশ অভিযুক্তদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটা অভিযোগ জমা পড়েছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলাগর থানার পুলিশ

No comments:

Post a Comment

Post Top Ad