কতকিছুই তো খোয়া যায় জীবনে। তবে, অন্তর্বাস চুরির ঘটনা বোধ হয় এটাই প্রথম! এবারে আমেরিকা'স গট ট্যালেন্টের অডিশনে হেইদি ক্লমের ব্রা বা অন্তর্বাস চুরি করলেন এক জাদুকর। এনবিসি ইউনিভার্সাল সামার প্রেস ট্যুরকে ৪০ বছরে বয়সী হেইদি জানান, "সেই মুহূর্তেই আমি ব্রা পরেছিলাম, পরের মুহূর্তেই দেখি ওটা পারফর্মারের হাতে।"
এমনকী, অন্য বিচারক হাউই ম্যান্ডেলকে হেইদি দেখানও যে তাঁর ব্রা সঠিক জায়গায় নেই। কীভাবে তা পারফরর্মারের কাছে গেল তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন হেইদি। বিখ্যাত অন্তর্বাস সংস্থা ভিক্টোরিয়া সিক্রেটের মডেল হেইদি ক্লম। যদিও ঘটনার দিন বিখ্যাত হীরক খচিত ভিক্টোরিয়া সিক্রেট ব্রা পরে ছিলেন না তিনি। তাই সাধারণ একটি পুশ আপ ব্রা জুটেছে জাদুকরের কপালে।

No comments:
Post a Comment