হনুর শ্রাদ্ধানুষ্ঠানে ৩০০০ লোক! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 July 2018

হনুর শ্রাদ্ধানুষ্ঠানে ৩০০০ লোক!


সেই সকাল থেকে শুরু হয়েছে নাম-সংকীর্তন, মৃতের আত্মার শান্তি কামনায়৷ দুপুরে পংক্তিভোজন৷৩ হাজারেরও বেশি গ্রামবাসী খেলেন৷ ভাত-ছোলার ডাল, শুক্ত, দু' রকমের তরকারি, পায়েস৷
কার শ্রাদ্ধে জানেন? এক হনুমানের৷
না-মানুষের শ্রা‌দ্ধে মানুষের এই এলাহী আয়োজন রীতিমতো চমকে দেওয়ার মতো৷
গত বৃহস্পতিবার স্বরূপনগরের চারঘাট এলাকায় গার্লস স্কুলের পাশে হাই-টেনশন তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় হনুমানটির৷ শোকে ডুবে যায় গোটা গ্রাম৷ গ্রামবাসীরাই হনুমানকে নিয়ম মেনে কবরস্থ করে৷ সবাই মিলে ঠিক করে, মৃত হনুমানের স্মৃতিতে কবরের উপর একটি সমাধি মন্দির গড়া হবে৷ তারপরই চাঁদা তোলা শুরু হয়৷ ইতিমধ্যেই সমাধি মন্দিরের জন্য ৫০ হাজার টাকার বেশি চাঁদা উঠেছে৷ এদিন ছিল হনুমানের পারলৌকিক ক্রিয়া৷ সকাল থেকেই ব্যস্ততা৷ হনুমানের ছবিতে মালা পরিয়ে ধূপ-ধুনো জ্বালিয়ে সমাধি মন্দিরের পাশেই শুরু হয়েছে শ্রাদ্ধানুষ্ঠান৷ পুরুত এসে নিয়ম-কাজ করেছেন৷ শুধু চারঘাটের মানুষই নয়, হনুমানের শ্রা‌দ্ধে জড়ো হয়েছেন আশপাশের গ্রামের মানুষও৷ লবণগোলা, মোল্লাডাঙা, টিপি, ঘোলা, শ্রীরামপুর৷ প্রায় চোদ্দো-পনেরোটি গ্রাম একাকার হয়ে গিয়েছে রামভক্তের বিদেহী আত্মার শান্তিকামনায়৷ গ্রামবাসীরা জানালেন, সবাই যে চাঁদা দিচেছন তা নয়৷ অনেকেই পারলৌকিক ক্রিয়ার জন্য চাল, ডাল, সবজি দিয়েছেন৷ ওই দানের সামগ্রী দিয়েই চলছে রান্না, পংক্তিভোজ৷ জানা গেল, শ্রাদ্ধানুষ্ঠানের পরই শুরু হবে সমাধি-মন্দির নির্মাণের কাজ৷ না-মানুষের মৃত্যুতে মানুষের এমন উন্মাদনা, ভালবাসা সত্যিই নজিরবিহীন৷

No comments:

Post a Comment

Post Top Ad