গ্রেটার নয়ডার শাহবেরিতে চার তলা বহুতলের উপর ভেঙে পড়ল একটি নির্মীয়মাণ ছ'তলা বহুতল। চার তলা বহুতলটিতে প্রায় ১৮টি পরিবার বাস করে। ঘটনার জেরে অনেকে আটকে পড়ে। পরে দু'জনের মৃতদেহ উদ্ধার হয়।উদ্ধারকাজের জন্য গাজ়িয়াবাদ থেকে NDRF-এর একটি দল দুর্ঘটনাস্থানে পৌঁছায়। মোতায়েন করা হয় শতাধিক পুলিশকর্মী। খবর নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি উদ্ধারকাজে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন।NDRF কমানড্যান্ট পি কে শ্রীবাস্তব বলেন, দু'জনের দেহ উদ্ধার করা হয়েছে। NDRF-এর চারটি দল ও ডগ স্কয়্যাড ঘটনাস্থানে রয়েছে। সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন তিনি। অভিযুক্ত প্রোমোটারের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি হয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ বহুতল দুটি ভেঙে পড়লেও, দেড় ঘণ্টা পর প্রশাসনের সাহায্য পান তাঁরা। স্থানীয় বাসিন্দা প্রবীণ শ্রীবাস্তব বলেন, ধীর গতিতে উদ্ধারকাজ চলছে।
এদিকে খানাখন্দ এবং বিভিন্ন অংশে বর্ষার জল জমে থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।

No comments:
Post a Comment